শনিবার, ১৬ মে ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল সভাপতি একরামুলকে সম্পাদক করে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন গোপালগঞ্জে সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী

আট হাজার কৃষক পেল ব্রি ধান ১০০এর বীজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৫.৪৪ পিএম
  • ৩৬৬ Time View
83

কালের খবরঃ

তিন জেলার কৃষকদের মাঝে বিনামূল্যে আট হাজার কেজি ব্রি ধান-১০০ বিতরণ কার্যক্রম শুরু করেছে কৃষি গবেষণা ইনস্টিটিউটের  গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয় ।আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে পাটনার প্রকল্পের অর্থায়নে ব্রি  গোপালগঞ্জ কার্যালয় চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক আঃ কাদের সরদার।

ব্রি আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মোঃ রোমেল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার।এছাড়া ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা সৃজন চন্দ্র দাস ও বৈজ্ঞানিক সহকারী আব্দুল্রাহ আল মোমিন বক্তব্য রাখেন ।পরে কৃষক ও কৃষাণীদের হাতে ব্রি ধান১০০ এর  বীজ তুলে দেন অতিথিরা ।

ব্রি  গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মোঃ রোমেল বিশ্বাস বলেন, পার্টনার প্রকল্পের অর্থায়নে ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের তত্ত্বাবধানে চুক্তিবদ্ধ  চাষীদের দিয়ে আমরা ৮হাজার কেজি ব্রি ধান-১০০ জাতের বীজ উৎপাদন করেছি। এসব বীজ বিনামূল্যে  গোপালগঞ্জ, নড়াইল ও বাগেরহাট জেলার কৃষকদের মধ্যে বিতরণ শুরু করেছি । এ বীজ দিয়ে কৃষকরা ২১০ হেক্টর জমি আবাদ করতে পারবেন । এখান থেকে ১ হজার ৬শ’১৭ মেট্রিক টন ধান উৎপাদিত হবে। উচ্চ ফলনশীল চিকন ও জিংক সমৃদ্ধ এ ধানের আবাদ করে কৃষক অধিক ফলন পেয়ে লাভবান হবেন ।এ ধানের খড় কৃষক অধিক দামে  বিক্রি করতে পারবেন । এ ধানের চালের ভাত খেয়ে মানব দেহের পুষ্টির চাহিদা পুরণ হবে। এ ধানের চাষ সম্প্রসারিত হলে  দেশে ধানের উৎপাদন বৃদ্ধি পাবে বলে জানান ওই কৃষি বিজ্ঞানী ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION