বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া পৌরসভার উদ্বৃত্ত বাজেট ঘোষণা গোপালগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ২৫ ফুলে সাজানো ওসির গাড়িতে চড়ে বর্ণাঢ্য বিদায়, ৩৭ বছরের কর্মজীবনের ইতি টানলেন এসআই ছবির উদ্দিন গোবিপ্রবিতে ইতিহাস বিভাগের ২৪ মেধাবী পেল শিক্ষার্থী বৃত্তি গোবিপ্রবির ১৭ শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে বিগত অন্তর্বর্তী সরকারের টিকাদান ব্যর্থতাতেই হামের প্রাদুর্ভাব- ড. জিয়াউদ্দিন হায়দার কর্মদক্ষতার মাধ্যমে সংসারের হাল ধরতে চায় কোটালীপাড়ার ছেলে প্রতিবন্ধী জয় হালদার কাশিয়ানীতে ব্রাজিলকে শুভকামনা জানিয়ে ভক্ত সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যা

গোপালগঞ্জে ‘শেকড়ের গান’ শীর্ষক লোক সংগীত অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ২.২৮ পিএম
  • ৫৪৩ Time View
136

কালের খবরঃ

গোপালগঞ্জে ‘শেকড়ের গান’ শীর্ষক লোকসংগীতের অসর বসেছিল শেখ মণি স্মৃতি অডিটোরিয়ামে।সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় জেলা প্রশাসন গতকাল মঙ্গলবার (১ অক্টোবর)সন্ধ্যায় এ লোকসংগীত আসরের আয়োজন করে।

বাউল ও লোক সংগীতের সমন্বয়ে আযোজিত এ আসরের প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির।

শুরুতেই ‘বড় সংকটে পড়ে দলায়’ লালনের গান পরিবেশন করে আসর মাত করেন সীমা বাউল। তারপর হাসন রাজা, রাধারমন, শাহ আবদুল করিম, বিজয় সরকার, আব্দুর রহমান বয়াতি  সহ দেশের খ্যাতনামা বাউলের রচিত জনপ্রিয় সব সংগীত পরিবেশন করা হয় ।ফাঁকে ফাঁকে শিল্পীরা পরিবেশন করেন লোক সংগীত। রাত ১০ টা পর্যন্ত চলে লোকসংগীতের এ অসর।উপস্থিত দর্শকরা এ আসর থেকে নির্মল আনন্দ উপভোগ করেন।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, বাউল ও লোক সংগীত বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে অকৃত্রিমভাবে জড়িয়ে আছে। এ দেশের কৃষ্টি কালচারের সাথে বাউল সংগীতের পদচারণা আমরা প্রতিটি এলাকায় দেখতে পাই । গোপালগঞ্জও তার ব্যতিক্রম নয়। তাই আমরা একটি সংস্কৃতিক সৌহার্দপূর্ন সম্প্রীতির গোপালগঞ্জ বিনির্মাণ করতে চাই। এটি করতে আমি সবার সহযোগিতা চাই।

কবি রবীন্দ্র নাথ অধিকারী বলেন, শুদ্ধ সংস্কৃতি চর্চার শক্তিশালী একটি মাধ্যম সংগীত। আর লোক সংগীত হল সংগীতের একটি স্বতন্ত্রধারা ।পল্লীর মানব হৃদয়ের দর্শন,চিন্তার বহিঃপ্রকাশ ঘটে সংগীতে। এ আসরে তেমনই অবতারণা হয়েছে।তাই আসরটি বেশ ভাল লেগেছে।

কবি মিন্টু হক বলেন, সংস্কৃতি একটি বহমান ধারা। এটি জীবন, প্রকৃতি, ধর্ম, কর্ম, আধ্যাত্মিকতা সহ বিভিন্ন বিষয়ের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এখানে আয়োজিত ‘শেকড়ের গান’ শীর্ষক লোকসংগীতের মধ্যে এমন সব বিষয় চলে এসেছে। তাই তন্ময় হয়ে এ আসর উপভোগ করেছি।

দর্শক পাভেল রহমান বলেন, ‘শেকড়ের গান’ শীর্ষক লোকসংগীতের অসরে বাউল ও লোক সংগীত পরিবেশ করা হয়। এখানে সুস্থ ধারার সংস্কৃতি উপস্থাপন করা হয়েছে। বাঙ্গালীর হাজার বছরের কৃষ্টি কালচার ফুঁটিয়ে তোলা হয়েছে। আমরা এখান থেকে আনন্দ উপভোগ করেছি। এ জাতীয় অায়োজন করা হলে আমাদের সংস্কৃতি বেঁচে থাকবে। তাই আমি বার বার এ জাতীয় অনুষ্ঠান আয়োজনের দাবি জানাই।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION