শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে উদ্যোক্তা সৃষ্টির নতুন সম্ভাবনা, দক্ষতা উন্নয়নে বার্ডোর আর্ন প্রকল্প ২১ স্টলে প্রাণিসম্পদের বৈচিত্র্যময় প্রদর্শনী, নজর কাড়ল ১৪ মণ ওজনের বিশাল ষাঁড় রাজনীতির বিভাজন পেরিয়ে জাতীয় ঐক্যের পথে বাংলাদেশ ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দেবে সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা আছে, ঋণ নিতে উদ্যোক্তা নেই জ্বালানি সংকট ও উচ্চ সুদে স্থবির শিল্প, বিনিয়োগে ভয়াবহ ধস সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক জ্বালানি ক্রয় ও টেন্ডারে পুরনো নেটওয়ার্ক, সিঙ্গাপুরে কমিশন বৈঠকের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০, ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর

কোটালীপাড়ায় বিএনপির শ্রভেচ্ছা ব্যানারে আগুন, ভিডিও ভাইরাল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৫.৪৪ পিএম
  • ৪২১ Time View
163

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় রাতের আধারে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে বিএনপি’র শুভেচ্ছা ব্যানার। এই দৃশ্য আবার ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে সদ্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩ কর্মী। এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার আমতলী পরিষদ ভবনের সামনে এই পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটে।জানাগেছে, উপজেলার আমতলী গ্রামের নুরু ইসলামের ছেলে মুনিম ইসলাম (১৬), লিঠু খানের ছেলে সিয়াম খান (১৬), মনির মিয়ার ছেলে রনি মিয়া (১৪) আমতলী ইউনিয়ন পরিষদের সামনে টাংগানো বিএনপির একটি শুভেচ্ছা (প্রচার) ব্যানার আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। এ ঘটনা তারা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে মুহুর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

সদ্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এই তিনকর্মী স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে।ঘটনাটি জানার পর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করে।

আমতলী ইউনিয়ন বিএনপি নেতা তুহিন খান বলেন, সম্প্রতি আমি আমতলী ইউনিয়ন পরিষদের সামনে এলাকাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর ছবি সম্বলিত একটি ব্যানার টানিয়েছিলাম। স্থানীয় কয়েকজন ছাত্রলীগ কর্মী রাতের আধাঁরে ব্যানারটি আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। এঘটনা তারা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের শাস্তি দাবী করছি।

এ বিষয়ে জানতে চাওয়া হলে মুনিম ইসলামের পিতা নুর ইসলাম বলেন, আমার ছেলে যে কাজটি করেছে তাহা খুবই নিন্দনীয়। তার এই কাজের জন্য আমি উপজেলা বিএনপির সকল নেতা কর্মীদের কাছে ক্ষমা চাচ্ছি।

উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন, ঘটনাটি আমরা জানার সাথে সাথে কোটালীপাড়া থানা পুলিশ ও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দকে জানিয়েছি। কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের নির্দেশ মতো পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

কোটালীপাড়া থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় বিএনপি থেকে আমাদের কাছে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে তাদের পক্ষ থেকে মৌখিক ভাবে আমাদেরকে জানানো হয়েছে। আমরা আমাদের মতো করে ব্যবস্থা গ্রহণ করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION