মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে তেল মজুদ ও বিক্রির দায়ে ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা, ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ কাশিয়ানীতে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন গোপালগঞ্জে জ্বালনী তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে জ্বালানী তেলের অবৈধ মজুতের অভিযোগে গংগাকে জরিমানা ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন যুব সমাজকে রক্ষায় কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহত করার অভিযোগ কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

গোপালগঞ্জে বিনাধান-২২ এর মাঠ দিবস অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৫.১৮ পিএম
  • ৩৫৯ Time View
41

কালের খবরঃ

বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকাল সম্পন্ন বিনাধান-২২ এর চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (৩০ অক্টোবর) দুপুরে কাশিয়ানী উপজেলার মহেশপুর রেল স্টেশন এলাকায় বিনা গোপালগঞ্জ উপকেন্দ্র এ মাঠ দিবসের আয়োজন করা হয়।বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে এতে প্রধান অতিথির বক্তব্য দেন।

ভার্চুয়াল প্লাটফর্মে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিনার পরিচালক (প্রশাসন ও সাপোর্ট সার্ভিস) ড. মোঃ মনজুরুল আলম মন্ডল।

বিনা গোপালগঞ্জ উপ-কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে ও বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ অধিকারীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ মাঠ দিবসে  কাশিয়ানী উপজেলা কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করিম, গোপালগঞ্জ বিএডিসির সহকারী পরিচালক ইমাম হোসাইন, বিনার ফার্ম ম্যানেজার আলমগীর কবির সহ আরো অনেকে বক্তব্য রাখেন।এ মাঠ দিবসে কাশিয়ানী উপজেলার ৬০ জন কৃষক-কৃষাণী অংশ নেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION