বুধবার, ০৬ মে ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে কৃষকের ধান কেটে দিলো পৌর ছাত্রদল নেতাকর্মীরা সম্প্রীতি আমাদের কাছে স্বপ্নের মতো।প্রতিবন্ধী ও প্যারালাইসিস আক্রান্তরা পাচ্ছে উন্নত সেবা গোপালগঞ্জে ৪টি ইটভাটায় অভিযান, ১৬ লাখ টাকা জরিমানা মুকসুদপুরে একই রাতে চারটি বাড়িতে চুরি, লক্ষাধিক টাকার ক্ষতি গোপালগঞ্জে দু’টি ইটভাটায় অভিযান, ৭ লাখ টাকা জরিমানা কোটালীপাড়ায় বজ্রপাতে ধানকাটা শ্রমিক নিহত গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত। আহত ইজিবাইকের ৭ যাত্রী। কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এপি – এস এম জিলানী গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

কোটালীপাড়ায় কান্দি ইউনিয়ন বিএনপির সম্মেলন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ২.০৮ পিএম
  • ৩১৯ Time View
oplus_1024
59

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার (২৬ অক্টোবর)রাতে উপজেলার ধারাবাশাইল উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ভার্চুয়ালী যুক্ত হয়ে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

কান্দি ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি মার্টিন জয় বারিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফায়েকুজ্জামান শেখ, পৌর বিএনপির সভাপতি ইউসুব আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আঃ হাকিম খলিফা, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মান্নান শেখ, সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুব খান, সাধারণ সম্পাদক মাসুদ তালুকদার, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিলয় হালদার বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে নূরুল ইসলাম হাওলাদারকে সভাপতি ও নোমান মাহমুদকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী বলেন, আমরা কারো উপর নির্যাতন করবোনা। তবে আমাদের উপর অন্যায় ভাবে যদি কেউ হামলা করে তাহলে আমরা তাদেরকে ছেড়ে দিবোনা। বর্তমানে রাজনীতি হবে বৈষম্য বিরোধী। আগামীতে এ দেশে রাজনীতি হবে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদার মুক্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION