শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

এখন রাজনীতি হবে বৈষম্যবিরোধী রাজনীতি -এস এম জিলানী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ১২.৫০ পিএম
  • ৪০৭ Time View
109

কোটালীপাড়া প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, আমরা কারো উপর নির্যাতন করবো না। তবে আমাদের উপর যদি কেউ অন্যায়ভাবে হামলা করে তাহলে আমরা তাদের কে ছেড়ে দিবো না। এখন রাজনীতি হবে বৈষম্যবিরোধী রাজনীতি। আগামীতে রাজনীতি হবে দুর্নীতিমুক্ত রাজনীতি। আগামীদিনের রাজনীতি হবে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদার মুক্ত। এদেশে যারা সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে এই বাংলার মাটিতে তাদের বিচার করা হবে।

গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর)সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শেখ পরিবারের কিছু সদস্য ও আওয়ামী লীগের কিছু দুবৃর্ত্ত দুর্ণীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে। তাদের কর্মকান্ডের কারনে আজ এদেশ ছেড়ে তারা পালিয়েছে। তাদের লোপাটকৃত টাকা এদেশে ফিরিয়ে আনা হবে।

রাধাগঞ্জ বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সলেমান শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফায়েকুজ্জামান শেখ, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদার, ছাত্রদলের সদস্য সচিব নিলয় হাওলাদারসহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION