মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

শহীদ রথিনের পরিবারকে অর্থ দিল গোপালগঞ্জ সমাজসেবা অফিস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ২.৪৮ পিএম
  • ৩০৮ Time View
6

কালের খবরঃ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রথিনের পরিবারের সদস্যদের কাছে আর্থিক সহায়তা চেক প্রদান করেছে  গোপালগঞ্জ জেলা সমাজ সেবা অফিস ।আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০ টায় গোপালগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের  জেলা সমাজ সেবা অফিসে রথিনের ভাই বিপ্লব বিশ্বাস ও ভাবী মাধবী বাড়ৈর হাতে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের ৭ হাজার টাকার চেক তুলে দেন  জেলা সমাজ সেবা অফিসের উপ-পরিচালক মোঃ হারুণ অর রশীদ।এ সময় জেলা সমাজ সেবা অফিসের সহকারী পরিচালক মোঃ জুলফিকার আলী, সহকারী পরিচালক মিজানুর রহমান, গোপালগঞ্জ শহর সমাজ সেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা  ফারহানা নাসরিন, প্রবেশন অফিসার আল আমিন মোল্লা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

জেলা সমাজ সেবা অফিসের উপ-পরিচালক মোঃ হারুণ অর রশীদ বলেন, শহীদ রথিনের ভাই শারিরীক প্রতিবন্ধী বিপ্লব বিশ্বাসের ব্যবসা পরিচালনার  জন্য  জাতীয় সমাজ কল্যাণ পরিষদের ফান্ড থেকে ৭ হাজার টাকা প্রদান করা হয়েছে। শহীদ রথীনের শারিরীক প্রতিবন্ধী বোন রুমা বিশ্বাস সেলাই প্রশিক্ষণ নিচ্ছেন। তাকে বিনামূল্যে আমরা একটি সেলাই মেসিন দেব। যাতে তিনি আয় করে জীবিকা নির্বাহ করতে পারেন।

উল্লেখ্য,গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের শুয়াগ্রামের প্রায়াত দানিয়েল বিশ্বাসের ছেলে রথিন বিশ্বাস ঢাকার পশ্চিম রাজা বাজার এলাকার উইলিয়াম কেরি ইন্টারন্যাশনাল স্কুলে অফিস সহকারী পদে চাকরি করতেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পর তিনি বিজয় মিছিলে যান। মিছিলটি সংসদ ভবন এলাকায় পৌঁছালে তার মাথায় কাঁচ ভেঙ্গে পড়ে। তিনি রক্তাক্ত জখম হন।তাকে ঢাকার নিউরো সাইন্স হাসপাতাপলে ভর্তি করা হয়। ৫ আগস্ট রাতে রথিন সেখানে মারা যান। পরের দিন গ্রামের বাড়িতে মরদেহ আনা হয়।বাড়ির উঠানে  বাবা-মায়ের কবরের পাশে খ্রিস্ট্রিয় রীতি অনুযায়ী রথিনের মরদেহ দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION