মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে তেল মজুদ ও বিক্রির দায়ে ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা, ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ কাশিয়ানীতে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন গোপালগঞ্জে জ্বালনী তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে জ্বালানী তেলের অবৈধ মজুতের অভিযোগে গংগাকে জরিমানা ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন যুব সমাজকে রক্ষায় কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহত করার অভিযোগ কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজ ছাত্রের, আহত ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ১১.১৩ পিএম
  • ২৫৮ Time View
46

কালের খবরঃ

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালক কলেজ ছাত্র তনয় মজুমদার(২১)নিহত এবং অপর দুই আরোহী আহত হয়েছে। সে মুকসুদপুর উপজেলার বহুগ্রামের লক্ষন মজুমদারের ছেলে এবং টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান কলেজের বাংলা বিভাগের অর্নাস ১ম বর্ষের শিক্ষার্থী।

আজ শুক্রবার ( ৪অেক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরের চেচানিয়াকান্দি এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

আহতদের সূত্রে জানাগেছে,জেলা সদর থেকে নতুন মটরসাইকেল কিনে দুই জনকে সাথে নিয়ে তারা তাদের গ্রামের বাড়ি মুকসুদপুর উপজেলার বহুগ্রামে যাচ্ছিল। এসময় ঘটনাস্থলে ঢাকাগামী একটি ট্রাক মটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা সড়কের উপর ছিটকে পড়ে মারাত্মক  আহত হয়। পরে স্থানীয়রা আহতাবস্থায় তাদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে হলে কর্তব্যরতঃ চিকিৎসক তনয় মজুমদারকে মৃত ঘোষনা করেন।

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হিটলার বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION