শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে উদ্যোক্তা সৃষ্টির নতুন সম্ভাবনা, দক্ষতা উন্নয়নে বার্ডোর আর্ন প্রকল্প ২১ স্টলে প্রাণিসম্পদের বৈচিত্র্যময় প্রদর্শনী, নজর কাড়ল ১৪ মণ ওজনের বিশাল ষাঁড় রাজনীতির বিভাজন পেরিয়ে জাতীয় ঐক্যের পথে বাংলাদেশ ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দেবে সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা আছে, ঋণ নিতে উদ্যোক্তা নেই জ্বালানি সংকট ও উচ্চ সুদে স্থবির শিল্প, বিনিয়োগে ভয়াবহ ধস সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক জ্বালানি ক্রয় ও টেন্ডারে পুরনো নেটওয়ার্ক, সিঙ্গাপুরে কমিশন বৈঠকের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০, ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর

গোপালগঞ্জে স্বেছাসেবক দল নেতা নিহতের ঘটনায় ২জন আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৭.১৫ পিএম
  • ৪৫৮ Time View
176

কালের খবরঃ

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদার নিহতের ঘটনায় আলিমুজ্জামান চৌধুরী (৫০)ও সিজার শেখ(৪২)নামে দুই জনকে সন্দেহমূলক আটক করেছে পুলিশ।

আজ শনিবার( ১৪ সেপ্টেম্বর) বিকেলে ওই দুই জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের বাড়ী সদর উপজেলার ঘো্নাপাড়া এলাকায়।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিচুর রহমান জানিয়েছেন, আলিমুজ্জামান চৌধুরী ও সিজার শেখকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার নিহতের ঘটনায় সংশ্লিষ্টতা রয়েছে এমন সন্দেহে গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থান থেকে এদের আটক করা হয়।কিন্তু ওই ঘটনায় এখন পর্যন্ত মামলা না হওয়ায় তাদের এঘটনার সাথে জড়িত সন্দেহে আদালতে পাঠানো হয়। আদালত তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত শুক্রবার(১৩ সেপ্টেম্বর)সন্ধ্যায় সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে কেন্দ্রীয় স্বেচ্চাসেবক দলের সভাপতি এসএম জিলানীর বাড়ি টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে ঘোনাপাড়া মোড়ে আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন ছেড়াকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মি ও জনতার সাথে বিবাদে জড়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ঘটে। এতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলি দিদার নিহত হয়। এছাড়া কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস,এম জিলানী ও তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্নাসহ ৩০ জন আহত হন।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION