মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ দেশের উন্নয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে- এমপি সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় এক নারীসহ দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ড টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত মুকসুদপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ! আহত-৪০ বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজায়নের আহ্বান! এমপি সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আবাসন সংকট। সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের প্রশাসনিক নেতৃত্বে ড. খোকন কুমার দত্ত আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা টুঙ্গিপাড়ায় কলা খাওয়ানোর লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে! অভিযুক্ত বৃদ্ধ আটক

গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিনে ছাত্রলীগের শোভাযাত্রা! পুলিশের বাঁধা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩.১৪ পিএম
  • ৩৯৫ Time View
92

কালের খবরঃ

গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮ তম জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের শোভাযাত্রায় বাঁধা দিয়েছে পুলিশ।আজ শনিবার দুপুরে সরকারী বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান  সাংবাদিকদের জানান, গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা বের করে সরকারী বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ। এসময় শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস ঘুরে বঙ্গবন্ধু সড়কে বের হতে চাইলে পুলিশ বাঁধা দেয়।পুলিশী বাধায় শোভাযাত্রা করতে পারেনি ছাত্রলীগ।

এতে শোভাযাত্রায় অংশ নেয়া অনেকেই দৌঁড়ে পালিয়ে যায়।সড়কে বিশৃংখলা সৃষ্টি ও যানবাহন ভাংচুর করতে পারে এমন আশংখায় শোভাযাত্রায় বাঁধা দেয়া হয়েছে বলে ওসি জানান।এর আগে কলেজ ক্যাম্পাসে শহীদ মিনার চত্বরে কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮ তম জন্মদিন পালন করে ছাত্র লীগের নেতাকর্মীরা।এছাড়া জেলার অন্যান্য উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ব্যাপক পুলিশ নিরাপত্তা জোরদার করা হয়।ফলে জন্মদিন পালন করতে পারেনি আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন গুলো।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION