মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

গোপালগঞ্জ মৎস্য ইনস্টিটিউট শিক্ষার্থীদের তালা ঝুলিয়ে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ২.৪৬ পিএম
  • ৩১৯ Time View
6

কালের খবরঃ

পাঁচ দফা দাবীতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচী এবং বিক্ষোভ করেছে গোপালগঞ্জের মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা।

আজ রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের প্রশাসসিক ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় তারা সেখানে অবস্থান নিয়ে ৫ দফা দাবীতে বিভিন্ন শ্লোগান দেয়। পরে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের মুল গেটে তালা মেরে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। অবস্থান কর্মসূচী চলাকালে বক্তব্য মোঃ আশিকুর রহমান খান, ৫ম ব্যাচের শিক্ষার্থী পাতা রায়, ৪র্থ ব্যাচের শিক্ষার্থী মোঃ রাকিব হোসেন, ৩য় ব্যাচের শিক্ষার্থী রতন বাড়ৈ বক্তব্য রাখনে। এসময় বক্তারা, পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা।

পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে (১) নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধন এর মাধ্যমে ডিপ্লোমাধারীদের জন্য নির্ধারিত পদগুলোতে একক নিয়োগ এবং ডিপ্লোমাধারীদের ভর্তির যোগ্যতার সাথে চাকরিতে আবেদনের যোগ্যতা সামঞ্জস্য করণ, (২) কৃষির ন্যায় ১০ম গ্রেডে উপ-সহকারী মৎস্য কর্মকর্তা পদে ডিপ্লোমাধারীদের একক নিয়োগ নিশ্চিত করে মাঠ পর্যায়ে দ্রুত নিয়োগ দেয়া। (৩) মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে ডিপ্লোমাধারীদের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা এবং বিভিন্ন ইনস্টিটিউটের জুনিয়র ইন্সট্রাক্টর পদে নিয়োগের ব্যবস্থা করে চাকরির ক্ষেত্র সম্প্রসারিত করা, (৪) উচ্চ শিক্ষা সহজীকরণের মাধ্যমে সরকারিভাবে বা সরকারি সহায়তায় উক্ত বিষয়ে উচ্চ শিক্ষার সুযোগ দেয়া (৫) মৎস্য অধিদপ্তরের মাঠ পর্যায়ে শূন্য পদে দ্রুত নিয়োগ প্রদান করে মৎস্য সেক্টরের উন্নয়নকে গতিশীল করার দাবি জানান। তাদের এই পাঁচ দফা দাবি মেনে না নেওয়া হলে এর চেয়ে আরও কঠোর আন্দোলনসহ প্রয়োজনে অনশন ও ধর্মঘট করার হুঁশিয়ারি দেয়া হয়।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION