মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী

ছাত্রলীগকে প্রতিঘাত নয়, ফুল দিয়ে বরণ করার আহবান যুবদলের

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ৫.১৫ পিএম
  • ২৮১ Time View
5

কোটালীপাড়া প্রতিনিধিঃ

ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতিঘাত নয়, রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা যু্বদলের সাধারন সম্পাদক আব্দুল মান্নান। উপজেলা ছাত্রদলের মিছিল শেষে সমাবেশে তিনি এ আহবান জানান।

আজ ররিবার ( ৮ সেপ্টেম্বর) দুপুরে সাধারণ ছাত্র ছাত্রীদের অভিনন্দন জানিয়ে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি মিছিল বের করে উপজেলা ছাত্রদল। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। এ মিছিলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, উপজেলা ছাত্রদল ও শেখ লুৎফর রহমান আদর্শ সরকারী কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। পরে সেখানে উপজেলা ছাত্রদলের আহবায়ক লালন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সাধারন সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক আব্দুল্ল মান্নান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নিলয় হাওলাদার বক্তব্য রাখেন।

এসময় উপজেলা যু্বদলের সাধারন সম্পাদক আব্দুল মান্নান বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর কোটালীপাড়ায় কোন মিছিল মিটিং করতে পারিনি। এতদিন ছাত্রলীদের ভাইয়েরা তোমাদের আঘাত করছে। তবে তাদের প্রতিঘাত নয়, ছাত্রলীগের নেতাকর্মীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নিতে হবে। ভালোবাসা দিয়ে কোটালীপাড়ায় ছাত্রদলকে সুসংগঠিত হতে হবে, প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে ছাত্রদলের কমিটি করতে হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION