মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

গোপালগঞ্জে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনে দুইদিন কৃষক প্রশিক্ষণ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৩.০০ পিএম
  • ২৮৬ Time View
oplus_1024
4

কালের খবরঃ

‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যে গোপালগঞ্জে ২০২৪-২৫ অর্থবছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ২ (দুই) দিনব্যাপী কৃষক/কৃষাণী প্রশিক্ষণ শুরু হয়েছে ।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  সদর  উপজেলা কৃষি অফিস আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) শহরের উত্তর বোড়াশী গ্রামে এ প্রশিক্ষণের আয়োজন করে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের অতিরিক্তপরিচালক মোঃ মঞ্জুরুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।এতে বিশেষ অতিথির বক্তব্য দেন  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পারচালক আঃ কাদের সরদার ও অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) সঞ্জয় কুমার কুন্ডু।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তারের সভাপতিত্বে ও সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ লিয়াকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুক্তা মন্ডল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লোকমান হাকিম, কৃষক আকরামুজ্জামান গাজী সহ আরো অনেকে বক্তব্য রাখেন। এ প্রশিক্ষণে ৩০ জন কৃষক ও কৃষাণী অংশ নিয়েছেন। আগামী কাল বৃহস্পতিবার এ কৃষক প্রশিক্ষণ সমাপ্ত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION