মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে তেল মজুদ ও বিক্রির দায়ে ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা, ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ কাশিয়ানীতে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন গোপালগঞ্জে জ্বালনী তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে জ্বালানী তেলের অবৈধ মজুতের অভিযোগে গংগাকে জরিমানা ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন যুব সমাজকে রক্ষায় কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহত করার অভিযোগ কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

গোপালগঞ্জে ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ২.০৮ পিএম
  • ৩৭১ Time View
38

কালের খবরঃ

গোপালগঞ্জে ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার(১৬ সেপ্টেম্বর)দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গোলাম কবীরের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন গোপালগঞ্জ কোর্ট মসজিদের ইমাম মাওলানা মোঃ হাফিজুর রহমান, সদর মডেল মসজিদের ইমাম মাওলানা আবু ওবায়দা,ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ আশরাফুল হক, সাংবাদিক এসএম হুমায়ুন কবীর প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা হযরত মোহাম্মদ(সাঃ)এর জীবনী নিয়ে আলোচনা করেন এবং তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে পরিচালিত করার উপর জোর দেন।পরে দোয়া পরিচালনা ও মোনাজাত করেন কোর্ট মসজিদের ইমাম মাওঃ মোঃ হাফিজুর রহমান।অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও বিভিন্ন মসজিদ ও এতিমখানার অর্ধশতাধিক মুসল্লী উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION