শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

কোটালীপাড়ায় বানা তুলে দিয়ে খালের প্রবাহ সচল করলেন প্রশাসন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৫.৪৯ পিএম
  • ৪০৩ Time View
oplus_1024
127

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় খালে বানা দিয়ে পানির প্রবাহ বন্ধ করে মাছ চাষ করায় বানা কেটে দিয়েছেন উপজেলা প্রশাসন।

আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা খালের বানা কেটে দেয় উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার।এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্তসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানাগেছে, সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা খালে বানা দিয়ে দীর্ঘদিন ধরে খালসহ লাটেঙ্গা বিলে মাছ চাষ করে আসছিল এলাকাবাসী। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে বানাটি কেটে দিয়ে খালের প্রবাহ ফিরিয়ে আনেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত বলেন, আমাদের চলমান কাজের অংশ হিসেবে আজ সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা খালের বানা দিয়ে মাছ চাষ করে পানির প্রবাহ বন্ধ করার কারণে আমরা বানাটি সম্পূর্ণরুপে কেটে দিয়েছি। এখানে প্রায় ১শত২০ বিঘার মতো আমাদের সরকারি জমি রয়েছে। এই জমি থেকে এলাকাবাসী মাছ ধরে খাবে বা বিক্রি করবে। এই মাছ ধরতে যদি কেউ বাঁধা সৃষ্টি করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, উপজেলার কোন খালে যদি কেউ বাঁধ বা বানা দিয়ে পানির প্রবাহ বন্ধ করে মাছ  চাষ করে তাহলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION