মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু গোপালগঞ্জে তেল মজুদ ও বিক্রির দায়ে ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা, ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ কাশিয়ানীতে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন গোপালগঞ্জে জ্বালনী তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে জ্বালানী তেলের অবৈধ মজুতের অভিযোগে গংগাকে জরিমানা ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন যুব সমাজকে রক্ষায় কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহত করার অভিযোগ কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

গোপালগঞ্জে বাস চাপায় ইজিবাইক চালক নিহত,আহত-৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০.৫৫ পিএম
  • ৪০২ Time View
36

কালের খবরঃ              

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস চাপায় ব্যাটারি চালিত ইজিবাইকের চালক আজিজুল মুন্সী ওরফে সোনা মিয়া  (৬০) নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ৫ যাত্রী। আজ বৃহস্পতিবার (১৯ সে‌প্টেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বৌলতলীতে এ দুর্ঘটনা ঘটে।গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, ৫  যাত্রী নিয়ে একটি ব্যাটারি চালিত ইজিবাইক টেকেরহাটের দিকে যাচ্ছিল। এসময় গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া টেকেরহাটগামী একটি যাত্রীবাহি লোকাল বাস ঘটনাস্থলে পৌঁছালে ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ইজিবাইকের চালক আজিজুল মুন্সিসহ ৬ জন আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে আজিজুল মুন্সি মারা যান। নিহত আজিজুল মুন্সি গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের বা‌সিন্দা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION