শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

সেনাবাহিনীকে প্রতিপক্ষ না করার অনুরোধ আওয়ামী লীগ সাধারন সম্পাদকের

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪, ৪.৪৩ পিএম
  • ৪২৯ Time View
118

কালের খবরঃ

গোপালগঞ্জে সেনা সদস্যদের সাথে আওয়ামীলগ নেতাকর্মীদের ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার পর সভা করেছে জেলা আওয়ামী লীগ। আজ রবিবার (১১ আগস্ট)দুপুরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক জরুরী সভায় মিলিত হয়।

সভায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জি.এম সাহাব উদ্দিন আজম আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, মুজিব প্রেমি জনতাকে শান্তিপূর্ন ভাবে আন্দোলন সংগ্রাম করার আহবান জানিয়েছেন।

তিনি তার বক্তব্যে বলেন, সেনাবাহিনীকে আমরা প্রতিপক্ষ না ভেবে তাদেরকে কাজ করতে সহায়তা করবো। গত শনিবার (১০ আগস্ট) গোপালগঞ্জের গোপীনাথপুর গ্রামে যে অনাকাঙ্খিত ঘটেছে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। তিনি নেতাকর্মীদের হুশিয়ার করে বলেন, এর পরেও যদি  কোন নেতা বা কর্মি বিশৃংখলা সৃস্টি করে তাহলে আওয়ামী লীগ তার দায় দ্বায়িত্ব নেবেনা।সেই দায় তাকেই বহন করতে হবে।

তিনি জানান, অন্যান্য বছর যেভাবে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে এবছরও  সেই ভাবে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানও পালন করা হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত শনিবার বিকেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্যত্যাগ ও দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগের নেতা কর্মীরা। এসময় সেনাবাহিনীর সাথে সংঘর্ষে ৪ সেনা সদস্যসহ ১৫জন আহত হয়। এসময় সেনাবাহিনীর গাড়ি ভাংচুর করে অগ্নিসংযোগ বিক্ষুব্ধ জনতা।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION