মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুই প্রার্থীকে জরিমানা গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু

শেখ হাসিনাকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে টুঙ্গিপাড়ায় হাজারো জনতার শপথ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪, ৪.০৫ পিএম
  • ৪১৫ Time View
2

কালের খবরঃ

এবার বঙ্গবন্ধু কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নেতা-কর্মিরা ও সর্বস্তরের হাজার হাজার জনতা  শেখ হাসিনাকে দেশের মাটিতে ফিরিয়ে আনার দাবীতে মাঠে নেমেছে।

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা ১১টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এই শপথ নিয়েছে। শপথবাক্য পাঠ করান টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস হোসেন সরদার। এসময় সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ অন্তত ২০ হাজার সাধারন জনতা এতে অংশ নেয়।

এরআগে  টুঙ্গিপাড়া উপজেলা সদরসহ বিভিন্ন  ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা স্থানীয় জনগনকে সাথে নিয়ে  বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে হাজির হয়। পরে সেখান থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি টুঙ্গিপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান । শ্রদ্ধা জানানোর পর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধান সম্পাদক মোঃ বাবুল শেখ, সহ সভাপতি ইলিয়াস হোসেন সরদার, পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, টুঙ্গিপাড়া পৌর মেয়র তোজাম্মেল হক টুটুল প্রমূখ বক্তব্য রাখেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION