শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল সভাপতি একরামুলকে সম্পাদক করে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন গোপালগঞ্জে সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী

শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত ও দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে গোপালগঞ্জে সড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ৭.৫৬ পিএম
  • ৪১২ Time View
71

কালের খবরঃ

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত ও দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়ায় সড়ক অবরোধ বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা ও সাধারন মানুষ।

আজ শুক্রবার (৯ আগস্ট) বিকেল তিনটার দিকে চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারন মানুষ। পরে বিভিন্ন সড়ক ঘুরে বিজয়পাশা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের অবস্থান নেয়। পরে সেখানে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে আওয়ামী লীগের নেতাকর্মীরাসহ প্রায় দুইসহস্রাধিক মানুষ।

এসময় আন্দোলনকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠি, রামদা, ঢালসড়কি উঁচিয়ে জামায়াত, বিএনপির নৈরাজ্যেকর কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে শ্লোগান দেয়। প্রায় তিন ঘন্টা ধরে চলা অবরোধে মহাসড়কের দুই পাশে যান বাহন আটকা পরে। এসময় চন্দ্রদিঘলিয়া, শুকতাইল, চরশুকতাইল, পাইকান্দি, গোপীনাথপুর, জালালাবাদসহ বিভিন্ন এলাকার স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৬টার দিকে অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION