মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

কোটালীপাড়ায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শেখ হাসিনার মামলা প্রত্যাহারের দাবী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ৫.৫৯ পিএম
  • ৩৫৭ Time View
oplus_0
2

কোটালীপাড়া প্রতিনিধিঃ

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় মামলা দায়েরের প্রতিবাদে গোপালঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজার বণিক সমিতির ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত অর্ধদিবস ঘাঘর বাজারের ব্যবসায়ীরা সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচী পালন করেন।

এ সময় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ঘাঘর বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতাসাধারণ ভোগান্তিতে পড়েন।

উপজেলার উনশিয়া গ্রামের গৃহবধূ ফাহিমা বেগম বলেন, আমি সকালে ঘাঘর বাজারে চাল, তেলসহ সাংসারের কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে এসে দেখি বাজারের সকল দোকানপাট বন্ধ। জানতে পারলাম দুপুর ১২ টার পর এসব দোকান খুলবে। এই সময় পর্যন্ত এখন আমাকে অপেক্ষা করতে হচ্ছে।

ঘাঘর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বলেন, আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন থানায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে উদ্দেশ্যেমূলক ভাবে মামলা দেওয়া হচ্ছে। আমরা এসব মামলার প্রতিবাদে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচী পালন করছি। এই কর্মসূচী পালনের জন্য আমরা কোন ব্যবসায়ীকে চাপ দেইনি। সকল ব্যবসায়ী স্¦তঃস্ফূর্তভাবে এই কর্মসূচী পালন করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION