শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে আহত নারীর মৃত্যু, সংখ্যা বেড়ে ২

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ১২.০০ পিএম
  • ৪৪০ Time View
114

কালের খবরঃ

গোপালগঞ্জে বাস ও মাইক্রো বাসের সংঘর্ষে আহত সুরাইয়া বেগম (৫৫) নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আর গত শ্রক্রবার মারা যায় মাইক্রো চালক আলামীন শেখ (৪২) এনিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ জনে।

আজ শনিবার (২৪ আগস্ট) ভোর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই নারী মারা যান।গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত সুরাইয়া বেগম খুলনার ময়লাপোতা এলাকার মারুফ হোসেনের স্ত্রী।

ওসি মো. আনিচুর রহমান জানান, গতকাল শুক্রবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস খুলনায় যাচ্ছিল। এসময় বিপরিত দিক খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী খান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক নিহত হয়।

এ ঘটনায় মাইক্রেবাসের যাত্রী সুরাইয়া বেগমসহ তিনযাত্রী আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফাসার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে সুরাইয়া বেগমের অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোর রাতে সুরাইয়া বেগম মারা যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION