সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় এক নারীসহ দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ড টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত মুকসুদপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ! আহত-৪০ বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজায়নের আহ্বান! এমপি সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আবাসন সংকট। সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের প্রশাসনিক নেতৃত্বে ড. খোকন কুমার দত্ত আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা টুঙ্গিপাড়ায় কলা খাওয়ানোর লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে! অভিযুক্ত বৃদ্ধ আটক কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক-১ গোপালগঞ্জে চলছে তিনদিন ব্যাপী নজরুল বর্ষ উদযাপন

গোপালগঞ্জে জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারন সম্পাদক সহ ৩২০০ নেতা-কর্মির নামে মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৫.২৬ পিএম
  • ৫২৪ Time View
87

কালের খবরঃ

গোপালগঞ্জে সেনা সদস্যদের উপর হামলা, গাড়ী ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় জেলা আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলী খান ও সাধারন সম্পাদক জি.এম সাহাব উদ্দিন আজম সহ ১০৬ নেতা-কর্মির নাম উল্লেখ সহ অজ্ঞাত ৩২০০ জনকে আসামী করে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেছে সেনাবাহিনী।

আজ বুধবার (২২ আগস্ট)১০ ইস্ট বেংগল, যশোর সেনানিবাস এবং গোপালগঞ্জ শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অস্থায়ী আর্মি ক্যাম্পের কমান্ডার লেঃ কর্ণেল মোঃ মাকসুদুল আলম বাদী হয়ে সদর থানায় এ মামলাটি দায়ের করেন।

মামলা বিবরণে জানাগেছে, গত ১০ আগস্ট ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় দুস্কৃতিকারীরা বে-আইনীভাবে মারাত্নক দেশীয় অস্ত্রশস্ত্র সহ মহাসড়কে অবরোধ করে যান চলাচলে বাধা প্রদান ও গাড়ী ভাংচুর করে। যার ফলে রাস্তার দুই পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে।

দুস্কৃতিকারীরা যে কোন সময় গাড়ীতে অগ্নি সংযোগ করতে পারে এমন পরিস্থিতিতে সেখানে সাধারন মানুষ সেনাবাহিনীর সাহায্য চান।এ তথ্য পাওয়ার পর বিকেলে সাড়ে ৪ টার দিকে মেজর মোঃ আকিকুর রহমান রুশাদের নেতৃত্বে একটি টহল দল সেখানে যান।বিকেল ৫ টার সময় টহল দল গোপীনাথপুর এলাকায় পৌছে দেখেন দুস্কৃতিকারীরা মহাসড়ক অবরোধ করে রেখেছে।

এক পর্যায়ে দুস্কৃতিকারীরা উত্তেজিত হয়ে পড়েন।এরই এক পর‌্যায়ে দুস্কৃতিকারীরা সেনা সদস্যদের উপর পূর্ব পরিকল্পনা মোতাবেক হামলা করে এবং সেনা সদস্যদের হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করেন। এর এক পর‌্যায়ে সেনা সদস্যদের কাছ থেকে দুটি অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়।এ সময় সেনাবাহিনীর একটি জীপ ভাংচুর ও একটি জীপ সম্পূর্ণ পুড়িয়ে দেয়া হয়।এতে সেনা অফিসার সহ ৯ সেনা সদস্য আহত হন।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION