বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ গোপালগঞ্জে ৬৫০ পিচ ইয়াবা ও বিদেশী মদ সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুকসুদপুরে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ হেলপার নিহত, চালক আহত টুঙ্গিপাড়ায় পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের মুকসুদপুরে বিশ্বকাপের আগাম উন্মাদনা তুঙ্গে। মেসির ১৬ফুট ভাস্কার্য ও নেইমারের বৃহদাকৃতির প্রতিকৃতি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাদারীপুরে মানববন্ধন! নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপের দাবি টুঙ্গিপাড়ায় রেজুলেশন বা টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ কেন্দ্রীয় যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে আনন্দ মিছিল কোটালীপাড়ায় ১০কেজি গাঁজাসহ ভ্যানচালক আটক গোপালগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কাশিয়ানীতে সড়ক অবরোধ করে শেখ হাসিনার পক্ষে হাজারও জনতার বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪, ৭.৩৭ পিএম
  • ৭৭৯ Time View
91

কাশিয়ানী প্রতিনিধিঃ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শেখ হাসিনার প্রতি অবিচার করা হয়েছে এমন দাবী করে তাকে দেশের মাটিতে ফিরিয়ে আনার দাবী করেন কয়েক হাজার জনগন।আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে ঢাকা–খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া বাজার এলাকায় সড়ক অবরোধ করে।বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত চলে এই কর্মসূচী।

রাতইল ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন গ্রামের মুজিব প্রেমি হাজারও মানুষ মহাসড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালায় এবং দেশীয় অস্ত্রশস্ত্র ঢাল-সড়কি,লাঠি-সোটা নিয়ে বিক্ষোভ করে।প্রায় দুই ঘন্টা ধরে চলা কর্মসূচীতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।মহাসড়ক অবরোধকারীরা শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবার ঘোষণা দেন এবং যতদিন না পর্যন্ত আওয়ামী লীগ সরকার পুনরায় ক্ষমতায় না আসে ততদিন রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION