শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল সভাপতি একরামুলকে সম্পাদক করে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন গোপালগঞ্জে সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী

বশেমুরবিপ্রবি বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ৮.১৬ পিএম
  • ৪১৫ Time View
74

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ছাত্রদের আজ বুধবার (১৭জুলাই) বিকেল ৫টার মধ্যে এবং আগামীকাল (১৮ জুলাই) বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তীতে এই আদেশ জারি করেন।

বিজ্ঞপ্তীতে বলা হয়েছে,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রেরিত পরিপ্রেক্ষিত অনুযায়ি আজ বুধবার সকাল ১১টায় অত্র বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের চতুর্থ জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই আদেশের পর থেকে কিছু কিছু শিক্ষার্থী হল ছাড়া শুরু করলেও অধিকাংশ ছাত্র-ছাত্রিদের আবাসিক হলে অবস্থান করতে দেখা গেছে। তবে বিশ্ববিদ্যালয় চত্বরে থমথমে অবস্থা বিরাজ করছে। আন্দোলনরত শিক্ষার্থীরা হল ত্যাগে অনিহা প্রকাশ করেছে। এদিকে বিকেল সাড়ে ৩টায় কফিন মিছিল ও গায়েবানা জানাযা করার ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION