রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্মদক্ষতার মাধ্যমে সংসারের হাল ধরতে চায় কোটালীপাড়ার ছেলে প্রতিবন্ধী জয় হালদার কাশিয়ানীতে ব্রাজিলকে শুভকামনা জানিয়ে ভক্ত সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যা গোপালগঞ্জে মাদকবিরোধী র্যা লী ও আলোচনাসভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় ভিডব্লিউবি চাল বিতরণে অনিয়মের অভিযোগ: উপস্থিত ছিলেন না ট্যাগ অফিসার অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা যুবদল মানব দেহের জন্য ডাবের পানি কেন দরকার? কী আছে এই প্রাকৃতিক পানীয়ে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি গোপালগঞ্জে শুরু হয়েছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা

সচিব সভা সাড়ে ৪টায়, গুরুত্ব পাবে সুশাসন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ৭.৩৩ এএম
  • ৩৬৬ Time View
104

সচিব সভা ডেকেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় অংশ নেওয়ার জন্য ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়ের সচিবকে চিঠি পাঠানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। শুদ্ধাচার ও সুশাসনসহ চারটি বিষয়কে সভার আলোচ্যসূচিতে রাখা হয়েছে।

সভায় সচিবদের চলমান পরিস্থিতি ও সমসাময়িক বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হতে পারে বলে জানা গেছে। এ ছাড়া, কয়েকজন সরকারি কর্মচারীর দুর্নীতির অভিযোগের ইস্যুতেও দিকনির্দেশনা আসতে পারে।

এবারের সচিব সভাকে নানা কারণে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে সরকারি চাকরিজীবীদের অনিয়ম-দুর্নীতি নিয়ে সমালোচনা হচ্ছে। সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানসহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার বিপুল সম্পদ অর্জনের তথ্য গণমাধ্যমে উঠে এসেছে।

বৃহস্পতিবারের সচিব সভায় যেসব আলোচ্যসূচি (এজেন্ডা) রয়েছে, সেগুলোর মধ্যে একটি রাখা হয়েছে সুশাসন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সভা থেকে দুর্নীতির বিষয়ে সচিবদের কঠোর নির্দেশনা দেওয়া হতে পারে।

সচিব সভার জন্য চারটি আলোচ্যসূচি নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো শুদ্ধাচার, সুশাসন, নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও বাজেট বাস্তবায়ন।

২০২৪-২৫ অর্থবছরের বাজেট যাতে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হয়, বছরের শুরু থেকে যাতে সচিবরা কর্মপরিকল্পনা নেন, সে বিষয়ে নির্দেশনা থাকবে। এ ছাড়া বিবিধ আলোচনার মধ্যে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে একজন সচিব প্রথম আলোকে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION