শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে-সেলিমুজ্জামান এমপি কাশিয়ানীতে ৩০ বোতল মাদকসহ একজন আটক মানুষের জীবন ও সম্পদের মর্যাদা রক্ষায় ইসলামের নির্দেশ ব্যবসা যেন নামাজ ও ইবাদতের পথে বাধা না হয় প্রণোদনা ঋণে খেলাপিমুক্ত হতে ২ শতাংশ নগদ জমার শর্ত বাতিল চান ব্যবসায়ীরা শুধু প্রযুক্তি নয়, প্রাকৃতিক আলো-বাতাসেই স্মার্ট আবাসন ভবনের অকুপেন্সি সার্টিফিকেটে আসছে নতুন ব্যবস্থা: গৃহায়ন মন্ত্রী গোবিপ্রবির গেটের ভিতরে ও বাইরে দুটি ককটেল বিস্ফোরণ রাজনৈতিক বয়ান, বিতর্কিত ঘটনা ও জামায়াতের অবস্থান সালমানের বক্তব্য, হামলা ও মামলায় অসঙ্গতি: জিজ্ঞাসাবাদ দরকার

বশেমুরবিপ্রিবিতে কফিন কাধে শোক মিছিল ও গায়েবানা জানাযা, হল ত্যাগের নির্দেশনা প্রত্যাখান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ৮.১৪ পিএম
  • ৪৬৫ Time View
135

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

 কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের প্রতিকী কফিন কাঁধে নিয়ে শোক মিছিল ও গায়েবানা জানাযা করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন হল ত্যাগের নির্দেশ দিলেও শিক্ষার্থীরা ভিসির বাস ভবন ঘেরাও করে প্রত্যাখান করে হলে থাকার ঘোষনা দিয়েছে। এ নিয়ে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে উত্তেজনা বিরাজ করেছে।

আজ বুধবার (১৭ জুলাই) বিকেল ৪টায় কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের প্রতিকী কফিন নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা হলের সামনে থেকে শোক মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে অবস্থান নেয়। পরে সেখানে শিক্ষার্থীরা প্রতিকী কফিন রেখে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গায়েবানা জানাযায় অংশ নেয়।বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহম্মদ সোয়েব জানাযা পরিচালনা করেন।

এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের পাঁচশতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। এরপর বিশ্ববিদ্যালয়ের ভিসি এ কি এম মাহবুবের বাস ভবনের সামনে কফিনসহ অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে। এসময় তারা হল বন্ধের নির্দেশনা প্রত্যাহার করতে বিভিন্ন শ্লোগান দেন শিক্ষার্থীরা। হল বন্ধ করে তাদের আন্দোলন দমিয়ে রাখা যাবে না, সেই সাথে তাদের উপর হামলার আশংকা করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

 এদিকে, সকালে রিজেন্ট বোর্ডে এক জুরুরী সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কায্যক্রম বন্ধ রাখার পাশাপশি বুধবার বিকাল ৫টায় ছাত্রদের ও বৃহস্পতিবার সকাল ১০ টার মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নির্দেশনা দেয়া হয়। সেই সাথে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে জানান, প্রক্টর ড. মো. কামরুজ্জামান।

উুপাচার্য এ কিউ এম মাহাবুব বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এ ধরনের নিরাপত্তাহীনতা রয়েছে উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে হল ত্যাগের নির্দেশনা দেয়া হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION