মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ী আটক নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুই প্রার্থীকে জরিমানা গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর

দুইদিনের সফরে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ১.০৩ পিএম
  • ২৮২ Time View
6

কালের খবরঃ

শুক্রবার ও শনিবার (৫ও ৬জুলাই)  দুই দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেল ৪টায় তিনি সড়ক পথে টুঙ্গিপাড়ায় পৌঁছানোর কথা রয়েছে। ওইদিন মুন্সিগঞ্জে অনুষ্ঠিত পদ্মা সেতুর দ্বিতীয় বার্ষিকীর অনুষ্ঠানে যোগদান শেষে তিনি টুঙ্গিপাড়ায় যাবেন। পরের দিন শনিবার বেশ কয়েকটি কর্মসূচী পালন শেষে ওইদিন বিকেলে তিনি ঢাকায় ফিরবেন।

প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়ায় কর্মসূচীর মধ্যে রয়েছে শুক্রবার বিকেলে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানাবেন। পরের দিন শনিবার সকালে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া (জিটি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন,শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করবেন। পরে তিনি নবনির্মিত টুঙ্গিপাড়া পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন এবং দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগ ও প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার দলীয় নেতা-কর্মিদের সাথে শুভেচ্ছা বিনিময় সহ বেশ কয়েকটি কর্মসূচীতে অংশ নেবেন বলে দলীয়সূত্রে জানাগেছে।প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রশাসন ও দলীয় নেতা-কর্মিরা ইতোমধ্যে তাদের প্রস্তুতি সম্পন্ন করেছেন।

জেলা আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম বলেন, প্রানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে টুঙ্গিপাড়া আসবেন। এ উপলক্ষে আওয়ামী লীগ নেতা-কর্মিদের মধ্যে চলছে নানা প্রস্তুতি। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে টুঙ্গিপাড়াসহ জেলার বিভিন্ন স্থানে টাঙ্গানো হয়েছে ব্যানার-ফেস্টুন।

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেছেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।   ইতোমধ্যে আইন-শৃংখলা বাহিনী প্রধানমন্ত্রীর আগমনকে নির্বিঘœ করতে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরী করেছেন।

আর কর্মসূচীর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী শুক্রবার বিকেলে টুঙ্গিপাড়া পৌছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানাবেন। পরের দিন শনিবার টুঙ্গিপাড়া জিটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন,শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন  করবেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্স চত্বর ধোয়া-মোছা সহ শোভাবর্ধনের কাজও ইতোমধ্যে শেষ হয়েছে।  দুই দিনের সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকেলে ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION