শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল সভাপতি একরামুলকে সম্পাদক করে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন গোপালগঞ্জে সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী

গোপালগঞ্জে মৎস্য সপ্তাহে অবৈধ উপায়ে মাছ শিকার বন্ধের আহবান

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ৭.০৪ পিএম
  • ৩৮২ Time View
79

কালের খবরঃ

মাছের পোনা অবমুক্ত, শোভাযাত্রা, আলোচনাসভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। এ সপ্তাহ চলবে আগামী ৫ আগষ্ট পযর্ন্ত।

“ভরবো মাছে মোদের দেশ-গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যে আজ বুধবার (৩১ জুলাই) সকালে শহরের নবীনবাগের হেলিপ্যাড এলাকায় উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের সহকারী উপপরিচালক মো. আজহারুল ইসলাম। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়। মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আজহারুল ইসলাম।

জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীর সভাপতিত্বে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাহাবুব আলী খান, মৎস্য ও ডিপ্লোমা ইনিস্টিউটের অধ্যক্ষ মো. সাজদার রহমান, দেশীয় প্রজাতির মাছ ও শামুক প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ খালিদুজ্জামান বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে তিনজন সফল মৎস্য চাষীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, অবৈধভাবে মাছ শিকারের কারনে দেশীয় প্রজাতির মাছ হুমকীর মুখে পড়েছে। অবৈধ উপায়ে মাছ শিকার বন্ধ করতে হবে। এজন্য অভিযান চলার পাশপশি আইনের  প্রয়োগ করতে হবে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION