শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল সভাপতি একরামুলকে সম্পাদক করে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন গোপালগঞ্জে সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী

গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ৪.১৩ পিএম
  • ৩৮৭ Time View
68

কালরে খবরঃ

মহান স্বাধীনতাকে কটাক্ষ, রাজকারদের প্রতি সাফাই এবং আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরীর প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আইনজীবী সমিতির সামনে গিয়ে শেষ করে। সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় পৌর যুবলীগের সভাপতি নুরুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক লিংকন মোল্যা, সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক দিদারুল ইসলাম, সাবেক সভাপতি এস এম দ্বীন ইসলাম বক্তব্য রাখেন। এ কর্মসূচীতে যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ  অংশ নেন।

এসময় বক্তারা বলেন, আন্দোলনের নামে সারা দেশ অস্থিতিশীলতা তৈরী করা হচ্ছে। এ আন্দোলনের নামে মহান স্বাধীনতাকে কটাক্ষ করে রাজকারদের প্রতি সাফাই গাওয়া হচ্ছে। যা কখনো ছাত্রলীগ মেনে নেবে না। আন্দোলনের নামে বিএনপ-জামাত ও শিবির তাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। ছাত্রলীগ তা প্রতিহত করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION