সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত গোপালগঞ্জ-০১ আসনের এমপি – সেলিমুজ্জামান সেলিম ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী

কোটা বিরোধীদের শ্লোগানের প্রতিবাদে গোপালগঞ্জে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও বিক্ষোভ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ৭.১৯ পিএম
  • ৩৬৬ Time View
50

কালের খবরঃ

এবার সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবীতে ও কোটা বিরোধীদের ধিক্কারজনক শ্লোগানের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা প্রজন্ম।আজ সোমবার (১৫ জুলাই) বিকেল ৫টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানেরা। এসময় আন্দোলনকারীরা বিক্ষোভ প্রদর্শন করে মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার স্লোগান দিতে থাকে। মানববন্ধন চলাকালে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা মেজবাহ হাসান, লিয়াকত হোসেন, রেজাউল করিম, আবুল বাশার ও মুক্তিযোদ্ধা প্রজন্মের লিয়াকত আলী ও হাবিবুর রহমান মুকুল বক্তব্য রাখেন।

বক্তরা বলেন, কোটা বাতিলের আন্দোলনের নামে স্বাধীনতা বিরোধীরা দেশকে অস্থিতিশীল করতে মাঠে নেমেছে। বিএনপি জামাত এই আন্দোলনে ঢুকে মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছে। এই অবশক্তিকে প্রতিহত করতে পুনরায় মুক্তিযোদ্ধারা রাস্তায় নামবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION