সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে মাধ্যমিকের ফলাফলে সেরা শহরের তিন বিদ্যালয় গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবারের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ টুঙ্গিপাড়ায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত দীর্ঘ প্রতীক্ষার অবসান, ১০ আগস্ট সন্ধ্যায় উদ্বোধন হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন সার্ভিস টুঙ্গিপাড়ায় শীঘ্রই মডেল মন্দির নির্মাণ করা হবে-এমপি এসএম জিলানী টুঙ্গিপাড়ায় “৩৬ শে জুলাই” তোরণে আগুন; ৭৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১ গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গোপালগঞ্জে জামায়াতের স্মারকলিপি নিম্নমানের খাবার বিতরণ নিয়ে গোবিপ্রবিতে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আহত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত গোবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

কোটা বাতিলের দাবিতে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪, ৫.২৩ পিএম
  • ৩৯৯ Time View
101

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা।আজ শুক্রবার (৫জুলাই) দুপুর ২টার দিকে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সাধারন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে গিয়ে অবস্থান নেয়।

পরে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে ব্যারিকেড দিয়ে সেখানে অবস্থান নিয়ে কোটা বিরোধী আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। কোটা বিরোধী শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবী না মানা হলে কঠোর আন্দোলন চালিয়ে যাবার পাশাপশি ক্লাশ ও পরীক্ষা বর্জনের ঘোষনা দেয়। পরে পুলিশ গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে প্রায় দেড় ঘন্টা পর অবরোধ তুলে দেয়। অবরোধ চলাকালে সড়কের দুইপাশে বেশ কিছু যানবাহন অাটকা পড়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION