মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

কোটা আন্দোলনে নিহতদের স্মরণে বশেমুরবিপ্রবি’তে শোক পালন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ৪.৩৬ পিএম
  • ৩৪০ Time View
6

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) দিনব্যাপী শোক পালন করা হয়েছে।সরকারি সিদ্ধান্ত মোতাবেক একদিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আজ মঙ্গলবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের অফিস কক্ষে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়। এ সময় ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. মোবারক হোসেন, রেজিস্ট্রার জনাব মো. দলিলুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শরাফত আলী, পরীক্ষা নিয়ন্ত্রক এস.এম. গোলাম হায়দার, বিশ্ববিদ্যালয় প্রকৌশলী (চুক্তিভিত্তিক) ইঞ্জিনিয়ার এস.এম. এস্কান্দার আলী, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক (চুক্তিভিত্তিক) মোহাম্মদ আশরাফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল এবং বিকেলে কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION