বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট ও উচ্চ সুদে স্থবির শিল্প, বিনিয়োগে ভয়াবহ ধস সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক জ্বালানি ক্রয় ও টেন্ডারে পুরনো নেটওয়ার্ক, সিঙ্গাপুরে কমিশন বৈঠকের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০, ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, কাটেনি আতঙ্ক মর্টগেজ সম্পত্তির মূল্য কারসাজি, সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে আদালতে মামলা রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগের পরামর্শ ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ

আজকের শিশুরা আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর- প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪, ৬.১০ পিএম
  • ১০৯৩ Time View
536

গোপালগঞ্জ প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের দুর্ভাগ্য ’৭৫-এর পর ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে। মানুষের জানা উচিত কিভাবে স্বাধীনতা পেলাম। স্বাধীনতার পর যে কাজ গুলো হয়েছে তাও নতুন প্রজন্মকে জানতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তোমাদের মাঝ থেকেই বের হয়ে আসবে আমার মত প্রধানমন্ত্রী, মন্ত্রী, তোমরা বড় বড় জায়গায় যাবে গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আর আমরা একসময় চাঁদেও যাব, কোন চিন্তা নেই। কাজেই সবাইকে এখন থেকে সেভাবে প্রস্ততি নিতে হবে, পড়াশোনা করতে হবে।’
শিশুরা যাতে ভবিষ্যতে চাঁদে যেতে পারে সেজন্য জ্ঞান-বিজ্ঞান ও গবেষণায় উৎকর্ষ সাধনের মাধ্যমে নিজেদের যোগ্য করে তুলতে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহবান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা একদিন চাঁদে যাব। কাজেই এখন থেকেই সেভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে।’
শেখ হাসিনা আরো বলেন, আজকের শিশুরা আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর, তাই সব শিশুদের সেভাবেই প্রস্তুত করতে হবে। ছোটদের সুন্দর জীবন নিশ্চিত করাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য। আর সেই লক্ষ্যে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে বলে জানান সরকার প্রধান।
গতকাল শনিবার বেলা ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার‘-এর উদ্বোধন করেন এবং এসো বঙ্গবন্ধুকে জানি‘ শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন।
পরে টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এবং উদ্বোধন শেষে মার্কেটটি ঘুরে দেখেন তিনি।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফাতেহাপাঠ এবং মোনাজাতে অংশ নেন। পরে দুপুর দেড়টায় টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী।
এসব কর্মসূচীতে শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, শেখ কবির হোসেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব শহীদুল্লাহ খন্দকার, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল বেলী আফিফা,কাজী আকরাম উদ্দিন আহম্মেদ,জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারন সম্পাদক জিএম সাহাবউদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাসার খায়ের, সাধারন সম্পাদক মো. বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌরসভা মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসসহ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে দুই দিনের সফরে গত শুক্রবার রাত ৮টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌছান প্রধানমন্ত্রী। এদিন টুঙ্গিপাড়ায় তাঁর নিজ বাসভবনে রাত্রিযাপন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION