বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ গোবিপ্রবির মনোবিজ্ঞান বিভাগে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ মুকসুদপুরে মাদকসেবী স্বামীর হাতে স্ত্রীর হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড

জাতির পিতার সমাধিতে এশিয়ান কাবাডি ফেডারেশনের সেক্রেটারী জেনারেলের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জুন, ২০২৪, ৮.০৯ পিএম
  • ৪৩০ Time View
115

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন এশিয়ান কাবাডি ফেডারেশনের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ সারওয়ার রানা।তিনি রবিবার(২জুন) সন্ধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদীতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।স্বাধীন বাংলাদেশের মহান স্থপতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, ৭৫এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন।প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সাফল্য এবং দীর্ঘজীবন কামনায়।পরে এশিয়ান কাবাডি ফেডারেশনের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ সারওয়ার রানা বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান।সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শণ বইতে স্বাক্ষর করেন তিনি ।  এসময় এশিয়ান কাবাডি ফেডারেশনের সেক্রেটারী জেনারেলের লিয়াজোঁ  কর্মকর্তা প্রসেনজিৎ বিশ্বাস সহ ট্যুরিস্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION