সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফুটপাত দখলমুক্ত হলে ফিরবে শপিং মলের সুদিন? আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও মুকসুদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যা লি অনুষ্ঠিত আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও গোপালগঞ্জে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু ঝলমলে বিপণিবিতানে এখন সুনসান নীরবতা অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই চলবে: ডা. শফিকুর রহমান। কড়া পুলিশী নিরাপত্তায় গোপালগঞ্জ অংশ অতিক্রম

গোপালগঞ্জে ২০০০ দরিদ্র মানুষ পেল ফ্রি চিকিৎসা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪, ৫.০৭ পিএম
  • ৫২৩ Time View
155

কালের খবরঃ

গোপালগঞ্জে অসহায় ও দু:স্থ দুই হাজার মানুষকে স্বাস্থ্য সেবা দিতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বিশেষ উদ্যোগে গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সার্বিক সহযোগীতায় এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও চেয়ারম্যান ডাঃ মো. নজরুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাপাতালে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

আজ বৃহস্পতিবার ( ২০ জুন)  সকালে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাপাতালে অনুষ্ঠিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও চেয়ারম্যান ডাঃ মো. নজরুল ইসলাম। এসময় জেলা আওয়ামী সভাপতি মাহাবুব আলী খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু, সাধারন সম্পাদক আবু সাঈদ সিকদারসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ মেডিকেল ক্যাম্পে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের ৮জন চিকিৎসক এসব রোগীদের স্বাস্থ্য সেবা দেন।

পরে রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।চিকিৎসা নিতে আসা সদর উপজেলার সোনাকুড় গ্রামের আম্বিয়া বেগম (৫৫) বলেন, আমার হাতের আঙ্গুলে চুলকানীসহ চর্ম রোগ দেখা দিয়েছে। এখানে মেডিকেল ক্যাম্প হচ্ছে শুনে ডাক্তার দেখাতে এসেছি। এখান থেকে চিকিৎসা নিয়েছি, সাথে ঔষধ দিয়েছে।চর সোনাকুড় গ্রামের সানজিদা (১৩) বলেন, আমি বেশ কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছি। মায়ের সাথে এখানে ডাক্তার দেখাতে এসেছি।একই গ্রামের আমানত আলী মোল্য (৭১) বলেন, বয়সের কারনে শরীরক ব্যাথা হচ্ছে। শুনেছি এখানে ফ্রি স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে। তাই এখানে ডাক্তার দেখালাম সাথে ঔষধও দিয়েছে।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও চেয়ারম্যান ডাঃ মো. নজরুল ইসলাম বলেন, গরীব ও স্বল্প আয়ের মানুষেরা আর্থিক সমস্যার কারনে ডাক্তার দেখাতে পারেন না। তাই এসব অসহায় ও গরীব মানুষকে স্বাস্থ্য সেবা দিতে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা । আজ সারা দিনে ২ হাজার মানুষেকে স্বাস্থ্যসেবা দেয়ার পাশাপশি বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়। #প্র

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION