বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কবির তালুকদার গ্রেপ্তার গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে মৃত তোহার বাড়ীতে চিকিৎসকদল মুকসুদপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম ও পরিস্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থার উদ্বোধন গোপালগঞ্জে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু গোপালগঞ্জে তেল মজুদ ও বিক্রির দায়ে ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা, ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ কাশিয়ানীতে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন গোপালগঞ্জে জ্বালনী তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে জ্বালানী তেলের অবৈধ মজুতের অভিযোগে গংগাকে জরিমানা ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন যুব সমাজকে রক্ষায় কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন

গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় নিহত ৩; আহত -৫

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪, ১২.৪৪ পিএম
  • ৩৭৮ Time View
32

কালের খবরঃ

ঢাকা- খুলনা মহাসড়কে পৃথক তিনটি স্থানে সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত ও ৫জন আহত হয়েছে। আজ শনিবার (২২জুন) সকাল সাড়ে ৮টায় মুকসুদপুর উপজেলার নিশাতলায় ইমাদ পরিবহনের একটি বাস ভ্যান চালক রিপন শেখকে (৩৮) চাপা দিলে সে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত রিপন শেখ মুকসুদপুরের ঢাকপাড় গ্রামের আক্তার শেখের ছেলে।

অপরদিকে গতকাল শুক্রবার (২১জুন) রাতে গোপালগঞ্জ সদর উপজেলায়র ঘোনাপাড়ায় মোড়ে যাত্রীবাহী বাস, ট্রাক ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে মিলন (৪৫) নামে ফালগুনী পরিবহনের হেলপার নিহত হয়। এসময় ইজিবাইকের ৫যাত্রী আহত হয়। আহতদের গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতের বাড়ি খুলনা জেলায়।

অন্যদিকে একই সড়কের কাশিয়ানী উপজেলার তিলছড়া বাসস্যান্ডের কাছে শুক্রবার রাত সাড়ে ১০টায় রাস্তা পারাপার হচ্ছিলেন বৃদ্ধ নিলমনী বিশ্বাস (৬৫)। এ সময় বাস চাপায় নিলমনী বিশ্বাস মারাত্মক আহত হয়। তাকে প্রথমে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হয়। সেখানে কিছু সময় চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এসব তথ্য নিশ্চিত করেছেন

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান, ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মোঃ খায়রুল আনাম ও ঘোনাপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION