মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

গোপালগঞ্জ সদর উপজেলায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ৬.২৮ পিএম
  • ৩৬৮ Time View
oplus_0
4

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জ সদর উপজেলায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১জুন)বিকেলে সদর উপজেলা পরিষদ চত্বরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করে সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীনের সভাপতিত্বে বেলুন, পায়রা ও ফিতা কেটে কৃষি মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান ভূঁইয়া লুটুল।উদ্বোধনী অনুষ্ঠানে  সম্মানিত অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামার বাড়ির উপ-পরিচালক আঃ কাদের সরদার। বিশেষ অথিতির বক্তব্য রাখেন  উপজেলা ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস শিপন ও মহিলা ভাইস চেয়ারম্যান বেগম  নীরুন্নাহার ইউসুফ ।

oplus_2

উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ লিয়াকত হোসেন খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার ও কৃষির অগ্রগতি নিয়ে বক্তব্য রাখেন কৃষক রমজান আলী।এরপর  অতিথিরা কৃষি মেলার স্টলগুলো ঘুরে দেখেন। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক,কৃষাণ- কৃষাণী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।গোপালগঞ্জ সদর  উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার জানান, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। এতে মোট ১০ টি স্টল বসেছে। আগামী ১৩ জুন পর্যন্ত এ মেলা চলবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION