বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কবির তালুকদার গ্রেপ্তার গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে মৃত তোহার বাড়ীতে চিকিৎসকদল মুকসুদপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম ও পরিস্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থার উদ্বোধন গোপালগঞ্জে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু গোপালগঞ্জে তেল মজুদ ও বিক্রির দায়ে ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা, ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ কাশিয়ানীতে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন গোপালগঞ্জে জ্বালনী তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে জ্বালানী তেলের অবৈধ মজুতের অভিযোগে গংগাকে জরিমানা ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন যুব সমাজকে রক্ষায় কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন

গোপালগঞ্জ জেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ৩.৪২ পিএম
  • ৩২৪ Time View
45

কালের খবরঃ

আজ  মঙ্গলবার ৭৩৬টি ঘর হস্তান্তরের মধ্য দিয়ে  গোপালগঞ্জ জেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (১১জুন)সকালে গণভবন থেকে গোপালগঞ্জ জেলাকে আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করেন। এ উপলক্ষে গোপালগঞ্জ জেলার ৫টি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জমির কাগজপত্র ও ঘরের চাবি তুলে দেয় স্ব স্ব উপজেলা প্রশাসন।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ হল রুমে হস্তান্তর অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আনুষ্ঠানিক উদ্বোধনের পর জেলা প্রশাসক টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০টি উপকারভোগী পরিবারের  হাতে  জমির কবুলিয়ত, নামজারী খতিয়ান, সনদপত্র, নামজারী ডিসিআর তুলে দেন।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক, উপজেলা চেয়ারম্যান বাবুল শেখসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। এছাড়া গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে ৩৪১জন উপকার ভোগীর হাতে  অতিরিক্তজেলা প্রশাসক ( রাজস্ব) ফারহানা জাহান উপমা, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহসীন উদ্দিন, উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লুটুল, সদর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) মিজ বাবলী শবনম, ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস শিপন, মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান উপস্থিত ছিলেন।

এছাড়া কোটালীপাড়া উপজেলায়  ১৫টি, মুকসুদপুরে ২১৯টি ও কাশিয়ানীতে ১১১টি উপকার ভোগীর  হাতে চাবী ও কাগজপত্র তুলে দেন স্ব স্ব উপজেলা প্রশাসন।জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানিয়েছেন,গোপালগঞ্জেহর পাঁচটি উপজেলার জন্য ৫হাজার ১০৭টি ঘরের চাহিদার বিপরীতে ৫হাজার ১০৭টি ঘর বরাদ্দ পাওয়া যায়। আজ ৭৩৬টি ঘর হস্তান্তরের মধ্য দিয়ে জেলার সকল ভমিহীন পরিবার ঘর পেয়েছেন।  আজ থেকে গোপালগঞ্জ জেলা শতভাগ ভূমিহীন মুক্ত হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION