বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন গোবিপ্রবি’তে মহান স্বাধীনতা দিবস উদযাপন গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো নছিমন চালক, আহত পাঁচ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত টুঙ্গিপাড়া প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ১২০ জন পেলেন সিসিডিবি’র কৃষি উপকরন ও চেক সহায়তা

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জুন, ২০২৪, ৬.০১ পিএম
  • ৩৮৩ Time View
43

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) ১২০ জন সদস্যের মাঝে কৃষি উপকরণ ও সহায়তার চেক বিতরণ করা হয়েছে ।

সিসিডিবি’র ইনক্লুসিভ ভ্যালুচেইন উন্নয়নের মাধ্যমে দরিদ্র কৃষকদের জীবিকা জোরদার করণ (এসএলপিএফআইভিসিডি) প্রকল্পের আওতায় সংগঠনের  মুকসুদপুর উপজেলার তালবাড়ি কার্যালয়ে বুধবার(১২জুন) দুপুরে এসব অর্থ ও উপকরণ বিতরণ করা হয়।

প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ মোঃ আব্দুল বারী’র সভাপতিত্বে এবং জেন্ডার ও এডভোকেসি অফিসার জ্যাকলিন মালা বিশ্বাসের সঞ্চালনায় এ অনুষ্ঠানে   বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তাপসী রাণী বিশ্বাস, জলিরপাড় ইউপি চেয়ারম্যান  বিভা রাণী মন্ডল, সমাজসেবক কামাল হোসেন,  সাংবাদিক মোঃ তারিকুল ইসলাম প্রমূখ।  এছাড়া প্রকল্প সদস্য এবং স্টাফরা এই কর্মসূচীতে অংশ নেন ।

পরে অতিথিরা  সবজি  উৎপাদনের জন্য ৫০ জনের প্রত্যককে ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা, গাভী পালনে সাইলেজ প্রমোশন ও ঘাস উৎপাদনে  ২০ জনকে ২ হাজার টাকা করে ৪০ হাজার টাকা, হাঁসের ডিম ফুটানো ও ট্রে কেনার জন্য ২০ জনকে ২০ হাজার ৫শ’ টাকা করে ৪ লাখ ১০ হাজার টাকার চেক, ২০ জনকে কৃষি বন্ধু চুলা এবং ২০ জনকে ভার্মিকম্পোষ্ট তৈরীর উপকরণ প্রদান করেন ।

প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ মোঃ আব্দুল বারী বলেন, কৃষি, প্রাণিসম্পদ ও পোল্ট্রি সেক্টরের উন্নয়নে অস্ট্রেলিয়ান এইড এবং টান্সফর্ম এইড ইন্টারন্যাশনালের অর্থায়নে প্রকল্পটি  গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ও জলিরপাড় ইউনিয়নে ২০২২ সালের জুলাই থেকে বাস্তবায়িত হচ্ছে।  ১ম ফেজে আগামী বছরের জুন  পর্যন্ত এ প্রকল্প চলবে। ইতোপূর্বে ১০ জন সদস্যকে  ডিম উৎপাদনকারী জিন্ডিং জাতের হাঁসের বাচ্চা ও ঘর তৈরীর জন্য  ৩৫ হাজার টাকা করে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে। প্রকল্পটি দরিদ্র কৃষকদের জীবিকা জোরদার করণ করছে। পাশাপাশি  সবজি, দুধ, ডিম ও মাংসের উৎপাদন বৃদ্ধি ও উপকারভোগীদের জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। প্রকল্প থেকে সদস্যদের উৎপাদিত সবজি, দুধ, ডিম ও মাংস বিপননে আগামীতে সহায়তা করা হবে বলে প্রকল্প সমন্বয়কারী সকলকে অবহিত করেন।

প্রকল্পের উপকারভোগী সদস্য মনোজ হালদার ও জ্যোৎস্না মন্ডল বলেন, প্রকল্পের প্রশিক্ষণ, নিয়মিত যোগাযোগ এবং উপকরণ সহায়তা আমাদের উন্নয়নে সহায়ক । জীবনমান উন্নয়নে এ প্রকল্প আমাদের পাশে দাড়িয়েছে  । তাই আমরা সবজি, মাংস, দুধ ও ডিম উৎপাদন বৃদ্ধি করতে পারছি। আমরা পরিবারের পুষ্টির চাহিদা মিটিয়ে অতিরিক্ত শাক, সবজি, দুধ, ডিম ও মাংস বাজারে বিক্রি করে আয়ের সুযোগ পেয়েছি।

প্রকল্প সহায়তার অর্থ প্রকল্পের পরামর্শে সঠিকভাবে ব্যবহাবের জন্য উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তাপসী রাণী বিশ্বাস সংশ্লিষ্টদের আন্তরিক হওয়ার আহবান জানান ।সহায়তাপ্রাপ্ত সনোৎ বিশ্বাস ও জীবন মন্ডল  সিসিডিবি’র এ কার্যক্রমকে ধন্যবাদ  জানান। এর মাধ্যমে তারা  নিজেরা আত্বনির্ভরশীল হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION