মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

জাতির পিতার সমাধিতে বিনা‘র মহাপরিচালকের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪, ৭.৩২ পিএম
  • ৩৫৯ Time View
2

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ পরিমানু কৃষি গবেষণা ইনিস্টিটিউটের (বিনা) নব নিযুক্ত মহাপরিচালক ড.মো. আবুল কালাম আজাদ ।তিনি শনিবার (৮জুন) বিকেলে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।এবং স্বাধীন বাংলাদেশের মহান স্থপতির স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থাকেন।পরে পবিত্র ফাতেহাপাঠ করে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন। প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য সাফল্য ও দীর্ঘায়ূ কামনায়।শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ পরিমানু কৃষি গবেষণা ইনিস্টিটিউটের (বিনা) নব নিযুক্ত মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শণ বইতে তিনি মন্তব্য লিখে স্বাক্ষর করেন।এ সময় বাংলাদেশ পরিমানু কৃষি গবেষণা ইনিস্টিটিউটের পরিচালক, কৃষি বিজ্ঞানী, বিভিন্ন পর্যায়ের বৈজ্ঞানিক কর্মকর্তা, বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রর ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. কামরুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা রবিউল ইসলাম আকন্দ, সৌরভ অধিকারী, ফার্ম ম্যানেজার আলমগীর কবির সহ আরো অনেকে সেখানে উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION