মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফুটপাত দখলমুক্ত হলে ফিরবে শপিং মলের সুদিন? আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও মুকসুদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যা লি অনুষ্ঠিত আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও গোপালগঞ্জে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু ঝলমলে বিপণিবিতানে এখন সুনসান নীরবতা অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই চলবে: ডা. শফিকুর রহমান। কড়া পুলিশী নিরাপত্তায় গোপালগঞ্জ অংশ অতিক্রম

গোপালগঞ্জে পাঁচ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে যোগব্যায়াম কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ৯.০১ পিএম
  • ৪৬০ Time View
155

কালের খবরঃ

গোপালগঞ্জে  অনুষ্ঠিত হয়ে গেল পাঁচশতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে যোগব্যায়াম কর্মশালা। আন্তর্জাতিক যোগ দিবস উদ্যাপন উপলক্ষে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউনিয়নের উত্তর ভেন্নবাড়ি গ্রামের কর্ণ-কুসুম মহাবিদ্যালয় মাঠে এই যোগব্যায়ামের আয়োজন করা হয়।

আজ  শুক্রবার বিকেলে উত্তর ভেন্নবাড়ি গ্রামের আর্ন্তজাতিক যোগ ও মেডিটেশন কেন্দ্র ত্রিনয়ন এর উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জনপ্রতিনিধি, সচিব, প্রকৌশলী, শিক্ষক, সরকারি কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ী, ছাত্রসহ বিভিন্ন শ্রেণি পেশার নারী ও পুরুষ ঘণ্টাব্যাপী এই যোগব্যায়ামে অংশ নেন।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সচিব মোহাম্মদ শামসুর রহমান , সাবেক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ চন্দ্র রায়, আয়োজক সংগঠনের পরিচালক প্রবীর বিশ্বাস । পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION