মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক বৃক্ষরোপণ কর্মসূচি; জলবায়ু সহনশীল ও বৈষম্যহীন সমাজ গঠনে সম্প্রীতির প্রত্যয় কাশিয়ানীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ দেশের উন্নয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে- এমপি সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় এক নারীসহ দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ড টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত মুকসুদপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ! আহত-৪০ বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজায়নের আহ্বান! এমপি সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আবাসন সংকট। সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের প্রশাসনিক নেতৃত্বে ড. খোকন কুমার দত্ত আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা

গোপালগঞ্জে জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন ও বর্ধিতকরণ কৌশল” শীর্ষক কৃষক প্রশিক্ষণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ১২.৩৬ পিএম
  • ৩৮০ Time View
oplus_2
102

কালের খবরঃ

গোপালগঞ্জে জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন ও বর্ধিতকরণ কৌশল” শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৮জুন) শহরের বিএডিসির (টিসি) উপ পরিচালকের কার্যালয়ের সভাকক্ষে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন ও বর্ধিতকরণ প্রকল্প দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে প্রধান অতিথির  বক্তব্য দেন বিএডিসির প্রাক্তন সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) ও টীম লিডার (জীবপ্রযুক্তি) কৃষিবিদ মুহাঃ আজহারুল ইসলাম। বিশেষ অতিথির  বক্তব্য রাখেন  প্রকল্প পরিচালক (জীব প্রযুক্তি) কৃষিবিদ ড. এ. বি. এম. গোলাম মনসুর, বিএডিসির গবেষণা সেলের যুগ্ম পরিচালক কৃষিবিদ মোঃ আসাদ হোসেন খান,  প্রশিকার ডিরেক্টর এন্ড সিইও কৃষিবিদ ড. কায়েস শামীম পলাশ।

গোপালগঞ্জ বিএডিসি উপ-পরিচালক (টিসি) কৃষিবিদ সঞ্জয় কুমার দেবনাথের সভাপতিত্বে ও সহকারি পরিচালক কৃষিবিদ মো. ইমাম হোসাইনের সঞ্চালনায়  অনুষ্ঠিত কৃষক প্রশিক্ষণে  উপ প্রকল্প পরিচালক কৃষিবিদ মোঃ আতাউর রহমান,  গোপালগঞ্জ বিএডিসির উপসহকারী পরিচালক (টিসি) মো. ইয়ার আলী সহ কৃষকরা বক্তব্য রাখেন।প্রশিক্ষণের  বিভিন্ন সেশন শেষে  কুইজ প্রতিযোগিতার বিজয়ী কৃষকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ প্রশিক্ষণে গোপালগঞ্জ জেলার ৩০ জন কৃষক অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION