শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক, কৃষকের চার লাখ টাকার ক্ষতি মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত গোপালগঞ্জে ৮৮০ যক্ষ্মা রোগী চিকিৎসার আওতায় গোপালগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক-২ কাশিয়ানীতে রেললাইনে বসে গল্প। কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের মুকসুদপুরে মাদ্রাসাছাত্রের মৃত্যু, গ্রীলে ঝুলন্ত মরদেহ উদ্ধার গোবিপ্রবিতে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কাশিয়ানীতে পুকুর থেকে এক বৃদ্ধা ও ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার

উন্নয়নের এই যাত্রায় প্রধানমন্ত্রীর সাথে সারথী হিসেবে এলিট ফোর্স র‌্যাব রয়েছে- নতুন ডিজি

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪, ৫.২৮ পিএম
  • ৪৯৪ Time View
136

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

র‌্যাবের নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার মো ঃ হারুন অর রশীদ বলেছে, উন্নয়নের একটা পূর্ব শর্ত হচ্ছে আইন-শৃঙ্খলা এবং স্থিতিশীলতা। আজকে এই আইন শৃঙ্খলা এবং স্থিতিশীলতার জন্য উন্নয়নের এই যাত্রায় যারা প্রধানমন্ত্রীর সাথে সারথী ছিলেন তাদের মধ্যে আজকের এই পুলিশ এবং এলিট ফোর্স র‌্যাব রয়েছে।বুধবার (৫জুন) বিকেল ৩টায় দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‌্যাবের নয়া মহাপরিচালক এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মাদক, জঙ্গি-সন্ত্রাস দমন, জলদস্যু ও বনদস্যু এদেরকে নির্মূল করা রাষ্ট্রীয় শৃঙ্খলা এবং  নিরাপত্তা জনশৃংখলা রক্ষা অপরাধ দমন এবং নিয়ন্ত্রণে এলিট ফোর্স র‌্যাবের রয়েছে এক ঐতিহ্য ও গৌরবজ্জ্বল ইতিহাস।

সাবেক র‌্যাব মহাপরিচালক ও পুলিশ প্রধান বেনজীর আহমেদ এর দুর্নীতি প্রসঙ্গে নয়া র‌্যাব প্রধান বলেন, একটা ফোর্স কখনো কারো দায় নিবে না। কেউ যদি কোন ভুল ত্রæটি করে থাকে তাহলে ফোর্স এ দায়ভার নেবেনা। কোন ব্যক্তির সাথে র‌্যাবের ভাবমূর্তির কোন বিষয় নেই।

এর আগে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭৫ এর আগস্ট নিহত তাঁর পরিবারের শহীদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধে আত্মহুতি দানকারী ৩০ লক্ষ শহীদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। পরে র‌্যাব ডিজি পরিদর্শন বইতে মন্তব্য লেখেন এবং স্বাক্ষর করেন।

এ সময় র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্ণেল মাহাবুব আলম, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডিআইজি মোঃ ইমতিয়াজ আহমেদ, লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার আরাফত ইসলাম, র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্ণেল মাহমুদ, র‌্যাব-১০ এর অধিনায়ক লে. কর্ণেল ফায়েজুল আরিফিন সহ  র‌্যাবের উর্দ্ধতন কর্মকর্তাগণ তাঁর সাথে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION