সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক, কৃষকের চার লাখ টাকার ক্ষতি মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত গোপালগঞ্জে ৮৮০ যক্ষ্মা রোগী চিকিৎসার আওতায়

ঈদুল আজহা উপলক্ষে গোপালগঞ্জ ঈদগায়ে আলোকসজ্জা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জুন, ২০২৪, ১২.০২ পিএম
  • ৪৬৬ Time View
oppo_0
132

কালের খবরঃ

ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে গোপালগঞ্জ জেলা সদরের ব্যতিক্রমী নকশা ও আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে করা হয়েছে আলোকসজ্জা।শনিবার (১৫ জুন) সন্ধ্যা থেকে রং বেরং এর আলোতে ঝলমল করছে পুরো ঈদগাহ ময়দান। গোপালগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ এই আলোকসজ্জা করেছে। শুধু আলোকসজ্জা নয় ১০হাজার মুসল্লীর ধারনক্ষমতা সম্পন্ন ঈদগা মাঠটিকে শামিয়ানা টাঙিয়ে ছায়াচ্ছন্ন করা হয়েছে। ছায়াশীতল এই ময়দানে আগামীকাল সোমবার(১৭জুন) সকাল সাড়ে ৭টায় পবিত্র ঈদুল আজহা প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া দ্বিতীয় জামাত সকাল ৮টায় থানাপাড়া জামে মসজিদে এবং তৃতীয় জামাত সকাল সাড়ে ৮টায় এস,কে আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকুলে থাকলে সকাল সাড়ে ৭ টায় স্থানীয় কোর্ট মসজিদে অনুষ্ঠিত হবে।প্রধান জামাতে ইমামতি করবেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান।প্রধান জামাত অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে শেষ করেছে পৌর কর্তৃপক্ষ।প্রধান জামাত যেখানে অনুষ্ঠিত হবে সেখানকার আশপাশ এলাকা নানা রংয়ের পতাকা ও লাইট দিয়ে সুসজ্জিত করায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কর্তৃপক্ষকে স্বাগত জানিয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION