শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন গোপালগঞ্জে জ্বালনী তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে জ্বালানী তেলের অবৈধ মজুতের অভিযোগে গংগাকে জরিমানা ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন যুব সমাজকে রক্ষায় কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহত করার অভিযোগ কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে সেনাবাহিনী প্রধানের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ৩.২৩ পিএম
  • ৪৭৬ Time View
51

কালের খবরঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।আজ মঙ্গলবার  (২৫ জুন ) দুপুর ১ টা ৫ মিনিটে তিনি  চুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।এসময় সেনাবাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। সামরিক কায়দায় জানানো হয় সশস্ত্র সালাম। বেজে ওঠে বিউগলের সুর।স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি বিন¤্র শ্রদ্ধা জ্ঞাপন করে বেদীর পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন সেনা প্রধান ।

পরে  তিনি পবিত্র ফাতেহা পাঠ  করে জাতির পিতা,  ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট শাহাদতবরণকারী বঙ্গবন্ধু পরিবারের সদস্য ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।প্রার্থনা করা হয় রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের সেবায়  নিয়োজিত সবার জন্য । শ্রদ্ধা নিবেদন শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বঙ্গবন্ধু সমাধিসৌধে  রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ,প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন, মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান বাবুল শেখ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সাবেক মেয়র মোঃ ইলিয়াস হোসেন, সামরিক সচিব, সেনাসদরের উর্ধতন সামরিক কর্মকর্তা ও যশোর এরিয়ায় কর্মরত কর্মকর্তাগণ, সেনা বাহিনী প্রধানের পরিবারের সদস্যবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা সেখানে  উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION