মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান লুটুল হত্যা মামলায় জেল হাজতে

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪, ৩.৪৫ পিএম
  • ৪১০ Time View
8

কালের খবরঃ

গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহতের ঘটনায় সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান ভূঁইয়া লুটুলকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে  পাঠানো হয়েছে।

আজ রবিবার (৩০ জুন) সকালে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ কামরুল হাসানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান চেয়ারম্যান কামরুজ্জামান লুটুল। বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দশ দেন। পরে দুপুরে অভিযুক্ত আসামীকে জেল হাজতে পাঠায় পুলিশ।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা চেয়ারম্যান লুটুল ভূঁইয়াকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান।

এর আগে তিনি মাননীয় হাইকোর্ট-এর আদেশে জামিনে ছিলেন। আদালত তাকে নি¤œ আদালত থেকে স্থায়ী জামিনের নির্দেশ দেয়ায় তিনি গতকাল রবিবার জেলঅ ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করেন। এ ঘটনায় ১৬ মে রাতে নবনির্বাচিত চেয়ারম্যান লুটুল ভূঁইয়াকে প্রধান আসামী করে ২৩ জনের নাম উল্লেখ করে এবং ৪০/৫০ অজ্ঞাত আসামী উল্লেখ করেমোট ৭৩ জনকে আসামী করে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন নিহতের বোন পারুল বেগম। এই মামলার অপর চার আসামী পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেল হাজতে রয়েছে। নাম উল্লেখ করা বাকী ১৯ আসামী হাই কোর্টের আদেশে আগামী ২ জুলাই পর্যন্ত জামিনে রয়েছে।

উল্লেখ্য, বিগত ৮ মে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের প্রথম ধাপে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় বিগত ১৪ মে রাত সাড়ে ৮টার দিকে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মোঃ লিয়াকত আলী ভূঁইয়ার সমর্থক ওসিকুর ভূঁইয়া নামে এক যুবক বিজয়ী চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান ভূঁইয়া লুটুলের সমর্থকদের সাথে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে  গুলি ছুড়লে পরাজিত চেয়ারম্যানর প্রার্থীর সমর্থক ওসিকুর ভূঁইয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION