কালের খবরঃ গোপালগঞ্জে "মানসম্পন্ন বীজআলু উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ, মাননিয়ন্ত্রণ, বালাই ব্যবস্থাপনা ও নতুন জাতের সম্প্রসারণ” শীর্ষক অংশীজন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।শহরের আলুবীজ হিমাগারের সভাকক্ষে বিএডিসি (টিসি) উপ-পরিচালকের সহযোগিতায় আজ বুধবার (২৬জুন) দিনব্যাপী মানসম্পন্ন বীজআলু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদারকরণ প্রকল্প এ প্রশিক্ষণের আয়োজন করে।ভাচুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন মহাব্যবস্থাপক (বীজ) ও প্রকল্প পরিচালক কৃষিবিদ মোঃ আবীর হোসেন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত মহা-ব্যবস্থাপক ( সিডিপি ক্রপস ) কৃষিবিদ মোঃ মোশাব্বের হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ আঃ কাদের সরদার ও বিএডিসির নির্বাহী প্রকৌশলী (সেচ)প্রকৌশলী মোঃ আজিজুল ইসলাম।