শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

গোপালগঞ্জে বিনা’র উচ্চ ফলনশীল আউশ ও আমন ধানের জনপ্রিয় জাত নিয়ে কৃষক প্রশিক্ষণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ২.১৯ পিএম
  • ৪৫০ Time View
oplus_2
140

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল আউশ ও আমন ধানের জনপ্রিয় জাত সমূহের পরিচিতি ও আন্তঃপরিচর্যা- শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১জুন) সকাল  ১০ টায় বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ” প্রকল্পের অর্থায়নে গোপালগঞ্জ বিনা উপকেন্দ্র কৃষক প্রশিক্ষণের আয়োজন করে।গোপালগঞ্জ বিনা উপ কেন্দ্রে  অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিনার মহাপরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ” প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ শহীদুল ইসলাম, উপ প্রকল্প পরিচালক ড. মো. কামরুজ্জামান, গোপালগঞ্জ বিএডিসির উপ-পরিচালক কৃষিবিদ সঞ্জয় কুমার দেবনাথ।  গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ অধিকারীর সঞ্চালনায় রিসোর্স পারসন ছিলেন ধান গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম ও গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রবিউল ইসলাম আকন্দ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের ফার্ম ম্যানেজার আলমগীর কবির, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাহাবুব মাতুব্বর, উপসহকারী কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার বিশ্বাস প্রমূখ।এতে গোপালগঞ্জ সদর, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার ৫০ জন কৃষক ও কৃষাণী অংশ নেন।কৃষক প্রশিক্ষণে বক্তারা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল আউশ ও আমন ধানের জনপ্রিয় জাতের ফলন, আবাদ, পরিচর্যা নিয়ে বিস্তর আলোচনা করেন। পরে বক্তারা কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION