বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সালমানের বক্তব্য, হামলা ও মামলায় অসঙ্গতি: জিজ্ঞাসাবাদ দরকার টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া; ইট-পাটকেলের আঘাতে আহত ১০ ইউনূস আমলেও পদায়ন নিয়ে ঘুষের অভিযোগ, বদলিতে লটারি নতুন পথ বসুন্ধরায় ফিলিং স্টেশন সংকটে বাড়ছে কুড়িল-খিলক্ষেতের যানচাপ আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ, ছয় মাসে ৪১৬ কোটি টাকা রাজস্ব শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন টেকসই আবাসন গড়তে সবুজ ভবনের দিকে ঢাকার যাত্রা

গোপালগঞ্জে বিনাচিনাবাদাম-৬ এর মাঠ দিবস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ৩.৪১ পিএম
  • ৪৩৭ Time View
145

কালের খবরঃ

গোপালগঞ্জে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিনাচিনাবাদাম-৬ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ  দিবস হয়েছে ।বৃহস্পতিবার (১৩জুন) গোপালগঞ্জ সদর উপজেলার মানিকহার গ্রামে রাজস্ব অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বিনা গোপালগঞ্জ উপকেন্দ্র এ মাঠ দিবসের আয়োজন করে।এতে ভাচ্যুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিনা’র মহাপরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিনা’র মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও গবেষণা সমন্বয়ক ড.মোঃ সিদ্দিকুর রহমান ও  গোপালগঞ্জ বিএডিসির উপ-পরিচালক সঞ্জয় কুমার দেবনাথ।বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো কামরুজ্জামানের সভাপতিত্বে এবং বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ অধিকারীর সঞ্চালনায় রিসোর্স পার্সন ছিলেন বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম আকন্দ। অন্যান্যের মধ্যে বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের  ফার্ম ম্যানেজার আলমগীর কবির, কৃষক সাইফুল আলম খান প্রমূখ বক্তব্য রাখেন। মাঠ দিবসে মানিকহার গ্রামের শতাধিক কৃষক ও কৃষাণী অংশ নেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION