শনিবার, ২৩ মে ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে গরুবাহী ট্রাক খালে, ৪ গরুর মৃত্যু মাদারীপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের জন্য মতবিনিময় সভা কোটালীপাড়ায় টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের কর্মশালা অনুষ্ঠিত গোপালগঞ্জের চলমান প্রকল্পের কোন কাজ বন্ধ হবে না- এমপি ডাঃ কে.এম বাবর ক্যাশলেস ক্যাম্পাস বাস্তবায়নে ইউসিবি ও’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর গোপালগঞ্জে সোনালীস্বপ্ন একাডেমি ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে পালন করলো মৌসুমী উৎসব গোপালগঞ্জে চাকরি ও কার্ড দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ গোপালগঞ্জে রিক্সা চুরির অভিযোগে রিক্সা চালককে হত্যার অভিযোগ গোবিপ্রবি’র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কোটালীপাড়ায় শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪, ৪.৪৬ পিএম
  • ৪৭৬ Time View
oplus_0
76

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইউনিয়ন উন্নয়ন সহায়তা বরাদ্দের আওতায় শুয়াগ্রাম ইউনিয়নের মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০জুন) শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদ ভবন কমপ্লেক্স হলরুমে বসে ৩০০ মেধাবী শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ৬৫জন কৃষকের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়।

শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব স্কুল ব্যাগ ও স্প্রে মেশিন বিতরণ করেন।

ইউনিয়ন পরিষদের সদস্য মনিন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে শুয়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহিদাস রায়, শুয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাব্রিয়েল বাড়ৈ, ইউপি সদস্য উজ্জল বৈদ্য বিবেক বক্তব্য রাখেন।

শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ বলেন, ইউনিয়ন উন্নয়ন সহায়তা বরাদ্দের আওতায় শুয়াগ্রাম ইউনিয়নের ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ এবং ৬৫জন কৃষকের মাঝে ৬৫টি স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। আশা করছি এসব স্কুল ব্যাগ ও স্প্রে মেশিন বিতরণের মাধ্যমে ইউনিয়নের শিক্ষার্থী এবং কৃষকগণ উপকৃত হবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION